RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর নির্বাচিতদের তালিকা প্রকাশ,মনোনীতা দাশ শ্রেষ্ঠ ইউএনও

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট জেলার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর নির্বাচিত কর্মকর্তা, শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির চূড়ান্ত বাছাই শেষে এ তালিকা অনুমোদন করা হয়।

‎রবিবার(২৪ ই মে) দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‎প্রকাশিত তালিকায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদা খাতুন।

‎এছাড়া শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে হাতীবান্ধা উপজেলার হরে কৃষ্ণ রায় নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন আদিতমারী উপজেলার গোবর্ধনহাট ইসমাইল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) হয়েছেন কালীগঞ্জ উপজেলার মধ্য গোপালরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিরা বেগম।

‎শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে পাটগ্রামের পেদিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লতিফুল ইসলাম এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হিসেবে হাতীবান্ধার পূর্ব নওদাবাস আফসার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তছরা খাতুন নির্বাচিত হয়েছেন।

‎অন্যদিকে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে সদর উপজেলার কে.ডি বুড়িরকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুকুল চন্দ্র রায় এবং শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাপিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

‎শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মামুন অর রশীদ। এছাড়া শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে সদর উপজেলার এনামুল হক খান এবং শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর হিসেবে আদিতমারী পিটিআইয়ের আবুল হায়াত মোঃ ফয়সার উজ্জামান নির্বাচিত হয়েছেন।

‎জেলায় শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৩.৫ কেজি গাঁজাসহ আটক ২

গাইবান্ধায় মাদক বাল্য বিবাহ ইভটিজিং সহ নানা অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন 

কুড়িগ্রামে সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে আহত ৬

গাইবান্ধার ধাপেরহাটে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস,ও জরিমানা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

বাংলাদেশ অলিম্পিক দল ঘোষণায় অবিশ্বাস্য চমক

সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

১০

‎লালমনিরহাটে বসতঘর থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ স্থানীয়দের

১১

ফুলছড়িতে নারী-শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

১২

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর নির্বাচিতদের তালিকা প্রকাশ,মনোনীতা দাশ শ্রেষ্ঠ ইউএনও

১৩

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় ভাঙারি ব্যবসায়ী নিহত, আহত ১

১৪

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

১৫

পাঁচ থেকে সাত দিনের ভেতরে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে

১৬

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টোল আদায়

১৭

আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল, বিচার শুরু হবে আজই

১৮

কোরবানির পশু কাটতে বিমানে ঢাকায় যান সৈয়দপুরের কসাইরা

১৯

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

২০