RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

দেশের বাজারে কমলো জেট ফুয়েলের দাম

ছবিঃ সংগৃহীত

দেশে জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিটার প্রতি জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে।

গতকাল শনিবার (২৪ মে) মধ্যরাত থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি জানায়, অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির মূল্য কমানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।

এর আগে সর্বশেষ গত ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২ টাকা ৩৫ পয়সা কমানো হয়েছিল। তার আগে ৭ এপ্রিল প্রায় ২৫ টাকা দাম বাড়ানো হয়। এছাড়া গত ২৪ মার্চ এক দফায় জেট ফুয়েলের দাম ৯০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বিইআরসি জানায়, ২৩ মে কমিশনে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরে আন্তর্জাতিক বাজারে জেট এ-১ এর প্লাটস রেট, বিপিসির এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের বিদ্যমান মূল্য বিবেচনায় নিয়ে মে মাসের মধ্যবর্তী সময়ের জন্য নতুন মূল্যহার সমন্বয় করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৩.৫ কেজি গাঁজাসহ আটক ২

গাইবান্ধায় মাদক বাল্য বিবাহ ইভটিজিং সহ নানা অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন 

কুড়িগ্রামে সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে আহত ৬

গাইবান্ধার ধাপেরহাটে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস,ও জরিমানা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

বাংলাদেশ অলিম্পিক দল ঘোষণায় অবিশ্বাস্য চমক

সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

১০

‎লালমনিরহাটে বসতঘর থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ স্থানীয়দের

১১

ফুলছড়িতে নারী-শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

১২

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর নির্বাচিতদের তালিকা প্রকাশ,মনোনীতা দাশ শ্রেষ্ঠ ইউএনও

১৩

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় ভাঙারি ব্যবসায়ী নিহত, আহত ১

১৪

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

১৫

পাঁচ থেকে সাত দিনের ভেতরে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে

১৬

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টোল আদায়

১৭

আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল, বিচার শুরু হবে আজই

১৮

কোরবানির পশু কাটতে বিমানে ঢাকায় যান সৈয়দপুরের কসাইরা

১৯

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

২০