
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল বাশার সুমন।
তিনি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি ক্যাশপার ফুড নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও কর্মরত রয়েছেন।
আজ দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আবুল বাশার সুমনের এ নিয়োগে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.