শিশু রামিসা সহ সারাদেশে নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে ও অপরাধীদের বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজনের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি আমিরুল হায়াত আহমেদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা, সহ-সভাপতি আবু হাসনাত রানা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য মুক্তা বেগম, জামাল হোসেন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা অবিলম্বে সকল হত্যাকাণ্ডের ও ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রের কাছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।