ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সাবেক আওয়ামী লীগ সভাপতি মাদেক কুরাইশির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পাশাপাশি যাওয়ার সময় সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়।
দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.