চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে মীরসরাই পৌরসভা এলাকায় থানা গেটের সামনে চট্টগ্রামমুখী লেনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় মীরসরাই থানা পুলিশ।
আটক মাশরাফ উদ্দিন রাহাত ফেনী সদর উপজেলার সুন্দরপুর এলাকার আব্দুর রবের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানান, তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকায় কৌশলে গাড়ি থেকে নেমে যান এবং তাকে ট্রাকটি চট্টগ্রাম শহরে নিয়ে যেতে বলেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামি ও পলাতক রকিবুল ইসলাম সুজনের বিরুদ্ধে মীরসরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.