
গাইবান্ধা জেলা ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ মে বুধবার রাতে দলীয় প্যাডে স্বাক্ষরিত একপত্রে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে রয়েছেন আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন আলাল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারি, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব ও আরশাদ আইয়ুব জাহিদ এবং সদস্য সচিব ওয়ালিদ শাকিল।
উল্লেখ্য, চিঠিতে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এবং এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.