
পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে লালমনিরহাট জেলার হাতীবান্ধা সার্কেলের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন “পুলিশ ফোর্স এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ-২০২৫” (ক্যাটাগরি-৪) অর্জন করেছেন।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বাংলাদেশ পুলিশের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আশীষ হোসেন ফকির তার ইউনিফর্মে ব্যাজ পরিয়ে দেন।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সারা দেশের নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের পেশাগত সাফল্য ও জনসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ ব্যাজ প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব ও কর্তব্যবোধকে আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”
এ অর্জনে হাতীবান্ধাসহ লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.