
লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এক আসামিকে রংপুর মহানগরী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় টাকার প্রলোভনে এক গৃহবধূকে ডেকে নিয়ে হাতীবান্ধা উপজেলার পারুলিয়া এলাকার একটি ভুট্টাক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ২২ এপ্রিল হাতীবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেলে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরীর তাজহাট থানার দর্শনা মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি রকিবুল ইসলাম (৩২) কে গ্রেফতার করা হয়। তিনি হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.