
লালমনিরহাট সদর উপজেলার বানিয়াদিঘী এলাকায় লিচু বাগান ও পুকুর পাড়ে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে পাখি আটকের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
রবিবার (১০ মে) সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সেখানে পাখি ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল দেখতে পাওয়া যায়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে জালগুলো ধ্বংস করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পাখি শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.