
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
শনিবার বিকালে নলডাঙ্গা পৌরসভায় পৌর ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, “বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। ইরান-আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা সংসদে বলেছেন, সরকার ও বিরোধী দল দেশের এই সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ হয়েছে। জাতীয় স্বার্থে এই ঐক্য ধরে রাখতে হবে।”
অনুষ্ঠানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নলডাঙ্গা পৌরসভা ও নাটোর সদর দলিল লেখক সমিতির ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিমসহ দলের নেতৃবৃন্দ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.