দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল রবিবার কুড়িগ্রাম সফরে আসছেন। শুক্রবার মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, তিনি আগামীকাল সকালে লালমনিরহাটের বাসভবন থেকে সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের হলরুমে জেলার কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
পরে সকাল সাড়ে ১১টায় তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন। এছাড়া দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম সদর উপজেলায় খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।
একইদিন দুপুর আড়াইটায় কুড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। সভায় জেলার উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, নদীভাঙন ও বন্যা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কুড়িগ্রাম সফর শেষে বিকেলে অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে তিনি লালমনিরহাট জেলার উদ্দেশ্যে রওনা দেবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.