
রাজপথের আন্দোলন-সংগ্রাম আর ত্যাগের ইতিহাসে পরিচিত নাম সজল। সাতক্ষীরার দেবহাটা উপজেলার এই ছাত্রনেতাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা, আন্দোলনে অংশগ্রহণ এবং সংগঠনের প্রতি ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বিগত রাজনৈতিক অস্থিরতার সময় সজল রাজপথে সক্রিয় ছিলেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার ও আহত হওয়ার ঘটনাও রয়েছে। সহকর্মীরা বলছেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রমে যুক্ত থেকেছেন।
সম্প্রতি তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে একটি সম্মাননা দেওয়া হয়েছে ।
তৃণমূল থেকে উঠে এসে মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।
তার এ দায়িত্বপ্রাপ্তিতে সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছে।
নতুন দায়িত্বে সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.