মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুসারে আগামী ২৭ মে আমিরাতে পবিত্র ঈদুল আজহা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য আল জারওয়ান বলেন, যিলহাজ মাসের চাঁদ সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ১৭ মে, রোববা রাত ১২:০১ মিনিটে উদিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অনুকূল পরিস্থিতিতে চাঁদটি দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।
জ্যোতির্বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, উল্লেখিত তারিখগুলো বৈজ্ঞানিক পূর্বাভাসের ওপর ভিত্তি করে নির্ধারিত। তবে জিলহজ মাস, আরাফার দিন ও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ সরকারিভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.