
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকার বাসিন্দা এবং তিন সন্তানের জনক।
বুধবার (৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে ভুট্টাখেতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.