রংপুর কমিউনিটি নার্সিং কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং ১১তম ব্যাচ, বিএসসি ইন নার্সিং সায়েন্স এণ্ড মিডওয়াইফারী ১৬ তম ব্যাচ, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ২য় ব্যাচের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ বুধবার (০৬ মে) সকালে রংপুর গ্রুপ অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।
অরিয়েন্টেশন প্রোগ্রামে রংপুর কমিউনিটি নার্সিং কলেজের অধ্যক্ষ ড. রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের মাননীয় চেয়ারম্যান নীলু আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, রংপুর গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর(অব) আলহাজ্ব মো নাসিম উদ্দিন, রংপুর গ্রুপের পরিচালক মো মোয়াজ্জেম হোসেন সরকার, রংপুর গ্রুপের পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষবৃন্দ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিন্টেন্ডেন্ট, রংপুর কমিউনিটি নার্সিং কলেজের উপাধ্যক্ষসহ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং রংপুর কমিউনিটি নার্সিং কলেজের তিনটি কোর্সের নবাগত শিক্ষার্থীবৃন্দসহ অভিভাবকবৃন্দ।
নবাগত শিক্ষার্থীরা এমন আয়োজন পেয়ে আনন্দ প্রকাশ করে এবং নিজেদেরকে একজন দক্ষ নার্স হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সেইসাথে অভিভাবকরা তাদের সন্তানদের চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ নবাগতদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, নার্সিং পেশা মানবসেবার এক মহান ক্ষেত্র, যেখানে দক্ষতা, দায়িত্ববোধ ও মানবিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অরিয়েন্টেশন প্রোগ্রামে নবাগত শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা এবং ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.