বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার টাকা পরিশোধে নতুন নির্দেশনা দিয়েছে অবসর সুবিধা বোর্ড। ২০২২ সালের জুন মাস পর্যন্ত আবেদন জমা দেওয়া শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাব সচল রাখার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, আইবাস ডাবল প্লাসের মাধ্যমে অবসর সুবিধার অর্থ পাঠানোর সুবিধার্থে আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জমা দিতে হবে। আবেদনকারী মারা গেলে মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রও পাঠাতে হবে।
ইমেইলে আবেদনকারীর ইনডেক্স নম্বর, আবেদন আইডি নম্বর, আবেদন জমার তারিখ এবং এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে আবেদনকারী ও নমিনিদের ব্যাংক হিসাব সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড।
ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত ইমেইল ঠিকানাগুলো হলো—
স্কুল ক্যাটাগরি: [email protected]
কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ ক্যাটাগরি: [email protected]
মাদরাসা ক্যাটাগরি: [email protected]
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.