
দিনাজপুরে জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও পোশাক-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
৫ মে মঙ্গলবার দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যোগে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
এ সময় পুলিশ সুপার কিট প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ করে সঠিক পোশাক পরিধান, কিট সামগ্রীর সঠিক ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালন করতে হবে। জনগণের সেবায় সর্বদা প্রস্তুত থেকে বাহিনীর মর্যাদা অক্ষুণ্ন রাখারও আহ্বান জানান তিনি।
কিট প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিয়মিত এ ধরনের কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের পোশাক, সরঞ্জাম ও ব্যক্তিগত শৃঙ্খলা পর্যবেক্ষণ এবং মানোন্নয়নে কাজ করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.