"নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর কমিউনিটি নার্সিং কলেজে পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস-২০২৬।
আজ সকালে রংপুর কমিউনিটি নার্সিং কলেজের আয়োজনে মিডওয়াইফ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থী ও শিক্ষকেরা দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা স্লোগান দেন। পরে রংপুর কমিউনিটি নার্সিং কলেজে কেক কেটে দিবসটি উৎযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের মাননীয় চেয়ারম্যান নীলু আহসান, রংপুর কমিউনিটি নার্সিং কলেজের অধ্যক্ষ ড. রেহেনা আক্তার, রংপুর কমিউনিটি নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ এবং মিডওয়াইফ শিক্ষার্থীরা।
মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফ নার্সরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের দক্ষতা ও আন্তরিকতায় দেশে বর্তমানে কমে এসেছে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.