মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর এসেছে। গত এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চেক হস্তান্তর সম্পন্ন হয়েছে। ফলে আগামীকাল (মঙ্গলবার) থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন উত্তোলন করতে পারবেন।
অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। এ সংক্রান্ত চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শিক্ষক-কর্মচারীরা আজ সোমবারের পর ব্যাংক থেকে এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.