দেশের সকল মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। একইভাবে আজ সকালে রংপুর গ্রুপ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের সভাকক্ষ থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের মাননীয় চেয়ারম্যান নীলু আহসান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রংপুর গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো নাজমুল আহসান সরকার।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, রংপুর গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর(অব) আলহাজ্ব মো নাসিম উদ্দিন, রংপুর গ্রুপের পরিচালক মো মোয়াজ্জেম হোসেন সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা আ ন ম মুসা সিদ্দিক জুয়েল, রংপুর কমিউনিটি নার্সিং কলেজের অধ্যক্ষ ডা রেহেনা আক্তার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা স্বপন কুমার বর্মণ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের উপাধ্যক্ষসহ সম্মানিত শিক্ষকবৃন্দ, রংপুর গ্রুপ ও রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং অভিভাবকরা তাদের সন্তানদের চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ১৭ তম ব্যাচের এবং নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সেই সাথে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.