
পঞ্চগড়ের দেবীগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার (৩ মে) পৌর সদরের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত গণিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪০২ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেয় দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন শরমিলি৷ পরীক্ষা চলাকালে সকাল সোয়া ১১টার দিকে দিনাজপুর বোর্ডের ভিজিলেন্স টিম কেন্দ্র পরিদর্শনে আসে। এ সময় অভিযুক্ত ওই শিক্ষার্থী অন্য এক পরীক্ষার্থীর গ্রাফ খাতা জোরপূর্বক নিয়ে নিজে লেখার চেষ্টা করে-এমন অভিযোগ ওঠে। পরে ভিজিলেন্স টিমের নির্দেশে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব জি. এম রুহুল আমীন বলেন, চলমান এসএসসি-২০২৬ পরীক্ষার নীতিমালা অনুযায়ী অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.