রংপরের হারাগাছের ময়নাকুটি এলাকায় ৩ দিন নিখোঁজ থাকার পর জারিয়া মনি (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ( ১ মে) বিকেল ৩ টার দিকে ময়নাকুটির বকসা গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে তার পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকেলে সকলে বাড়ির কাজে ব্যস্ত থাকায় শিশুটি খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর আজ ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।
শিশুটির পরিবারের ধারনা, শিশুটি খেলতে খেলতে কচুরিপানা তোলার জন্য ডোবার ধারে গেলে ডোবায় পড়ে মৃত্যুবরণ করেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.