ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে জমকালো ঘরোয়া আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি লিগটির আসন্ন আসরে বাড়ছে দল সংখ্যা। নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে জ্যামাইকা কিংসেন। ফলে প্রথমবারের এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে সাতটি দল।
মূলত জ্যামাইকার প্রতিনিধিত্ব করবে দলটি। এর আগে জ্যামাইকা তালাওয়াস নামে একটি দল খেলেছে এই টুর্নামেন্টে। কিন্তু ২০২৩ সালে সেটি বিলুপ্ত হয়ে যায়। এবার জ্যামাইকা কিংসম্যান নামে নতুন ফ্যাঞ্চাইজিটি এই অঞ্চলের প্রতিনিধিত্ব করবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে যাচ্ছে নতুন এই দল। যেখানে মুখোমুখি হবে জ্যামাইকা কিংসেন এবং অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস। এই ম্যাচটি হবে নতুন ভেন্যু হিসেবে যুক্ত হতে যাওয়া সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের আর্নোস ভেল স্টেডিয়ামে।
এ প্রসঙ্গে সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল বলেন, ‘আমরা বার্বাডোজে ফাইনাল সপ্তাহ আয়োজনের বিষয়ে অত্যন্ত উৎসাহিত। টুর্নামেন্টের ১৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ও স্মরণীয় ফাইনাল উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। প্রতি বছরই আমরা মানোন্নয়নের চেষ্টা করি এবং আমি আত্মবিশ্বাসী যে ২০২৬ সংস্করণটি এযাবৎকালের সেরা হতে যাচ্ছে।‘
আগামী ৭ আগস্ট পর্দা উঠবে সিপিএলের এবারের আসরের। ফাইনাল ম্যাচ হবে ২০ সেপ্টেম্বর। এবারের আসরে মোট ৩৯টি ম্যাচ হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.