
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘এসকাফ’ জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) ভোর ৩টা ৫০ মিনিটে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় ধৃত আসামি মোঃ রবিউল ইসলাম (৩৪) এর বসতবাড়ির উঠান থেকে তার হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিক ব্যাগে রাখা ৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘এসকাফ’ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম তালুকদুলালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শাহজাহান আলী এবং মাতার নাম হাসনা বেগম।
র্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.