এবার সংগীতপ্রেমীদের মাতাতে ইউরোপ যাচ্ছেন দেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’, আর সেখানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাতে যাচ্ছেন তিনি।
গণমাধ্যমকে আয়োজকরা জানান, পর্তুগালের রাজধানী লিসবনের সুপরিচিত ভেন্যু ‘লিশবোয়া আউ ভিভো’-তে বিকাল ৫টা থেকে শুরু হবে এই জমকালো আয়োজন। জেমস তার কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রবাসে থেকে দেশের সংস্কৃতি ও সংগীতের স্বাদ পেতে মুখিয়ে থাকা বাংলাদেশীদের মধ্যে ইতোমধ্যেই এ কনসার্টকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান কাসা দু বাংলাদেশএবং নোতিসিয়াস বাংলা জানিয়েছে, এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন।
এ বিষয়ে আয়োজকরা জানান, জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর আগমনে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে এবং প্রবাসের মাটিতে তৈরি হবে এক টুকরো বাংলাদেশের আবহ।
এদিকে কনসার্ট উপলক্ষে ২৬ এপ্রিল সন্ধ্যায় লিসবনেরলিটন’স টার্কিশ গ্রিলের এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.