পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে সারওয়ারদ্দী নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের চা-বাগানে পাতা কাটার সময় এ ঘটনা ঘটে৷
সারওয়ারদ্দী (২১) উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মোস্তফা (৪৫) এবং জাহেরুল ইসলাম (৪৩)। তারা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ৬টার দিকে সারওয়ারদ্দী ও আহতরাসহ কয়েকজন চা পাতা কাটতে গ্রামের চা বাগানে যায়। চা পাতা কাটার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে সারওয়ারদ্দীসহ আরও দুজন আহত হন। তাদের উদ্ধার করে নেওয়ার পথে সারওয়ারদ্দী মারা যান। আহত দুজনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল কালবেলাকে বলেন, বজ্রপাতে সারওয়ারদ্দী নামের এক চা শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন দুজন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.