ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া নতুন করে কাউকে ইরানে প্রবেশ না করতে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক নতুন নির্দেশনায় নয়াদিল্লি বলেছে, যেহেতু কিছু ফ্লাইট চালু হয়েছে তাই দ্রুত যেন সেগুলো ব্যবহার করে তারা ইরান ছাড়েন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতীয়দের আকাশপথ বা স্থলপথ ব্যবহার করে কোনোভাবেই ইরান ভ্রমণ না করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমার ওপর বিধিনিষেধ এবং বিমান চলাচলে অনিশ্চয়তা থাকায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিক যেন দূতাবাসের সঙ্গে যথাযথ সমন্বয় বজায় রেখে নির্ধারিত স্থল সীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.