
পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা পৌরসভার কুঠিঁপাড়ায় বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে তৃণমূলে মহিলা পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাহফুজা খানম মিতা, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম, সদস্য বিথী আক্তার, তৃণমূল সদস্য শ্যামলী চৌধুরী , জেসমিন বেগম প্রমুখ।
বক্তারা বলেন, পরিবারগুলোতে যে সকল গৃহনির্যাতন হয় তা বেশির ভাগ ক্ষেত্রে নারীরাই হয়। ইদানীং যৌতুকের কারণে তা বেশি হয়ে থাকে। এর বাইরে সাংসারিক কাজ, বর্ণ, গোত্র, অবহেলা, দারিদ্র্য, বাল্যবিবাহ, যৌন সম্পর্কসহ নানা কারণে এই পারিবারিক সহিংসতাগুলো হয়। এর বাইরে মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, পারিবারিক সম্পদ সুযোগ- সুবিধা ব্যবহারের বৈধ অধিকারে বাধা প্রদান করা সমাজে হর- হামেশাই হচ্ছে। আইনী ব্যবস্থার পাশাপাশি মাঠ পর্যায়ে যে সংস্থা বা প্রতিষ্ঠানগুলো কাজ করে সকলের সমন্বিত উদ্যোগে পারিবারিক সহিংসতা হ্রাস পাবে। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন সম্পর্কে সকলের ধারণা থাকার প্রতি জোর দেন তারা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.