এবার ছেলের সঙ্গে খেলার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। আগেও বেশ কয়েকবার ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের সঙ্গে একসঙ্গে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। আল-নাসরের হয়ে সেই সম্ভাবনা এখন আরও জোরালো হয়েছে। খবর:দ্য মিরর।
সৌদি ক্লাব আল-নাসর আগামী মৌসুমে রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে মূল দলে নেয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। বর্তমানে ১৫ বছর বয়সী এই তরুণ ফুটবলার ক্লাবটির একাডেমিতে খেলছেন। আগামী জুনে রোনালদো জুনিয়রের বয়স ১৬ বছর পূর্ণ হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমেই ফুটবল মাঠে একসঙ্গে দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে। আল-নাসরের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলের হয়ে রোনালদো জুনিয়রের পারফরম্যান্স ইতোমধ্যেই ক্লাব কর্মকর্তাদের নজর কেড়েছে। অনূর্ধ্ব-১৫ দলে ২৭ ম্যাচে ৫৬ গোল করার পাশাপাশি সম্প্রতি অনূর্ধ্ব-১৬ দলে হ্যাটট্রিক করে নিজের সামর্থ্য প্রমাণ করেছে সে।
২০২৪ সালের অক্টোবরে এনবিএতে লেব্রন জেমস ও তার ছেলে ব্রনি জেমস লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে একসঙ্গে খেলে ইতিহাস গড়েছিলেন। ফুটবলে এমন ঘটনা বিরল। এবার ৪১ বছর বয়সী রোনালদো এবং ১৬ বছর বয়সী রোনালদো জুনিয়র সেই তালিকায় নাম লেখাতে পারেন।
রোনালদো গত বছরই আল-নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ মনে করছে, রোনালদো জুনিয়রকে মূল দলে অন্তর্ভুক্ত করা গেলে তা যেমন মাঠের পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.