রংপুর মেডিকেল কলেজের (রমেক) ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে ডা. মো. জহুরুল হককে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বর্তমানে তিনি মেডিকেলটির ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে নামের পাশে উল্লেখিত পদে ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ২৭ এপ্রিল নতুন কর্মস্থলে যোগদান করবেন। যোগদানের আগে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং এইচআরএম ডাটাবেজ থেকে ‘মুভ আউট’ হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ হতে হবে। যোগদানের পর পিডিএস হালনাগাদ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.