প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান এবং প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে উপস্থাপন করতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। এতে ভারতীয় মিডিয়াও জড়িত রয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে 'দ্রোহের গ্রাফিতি: চব্বিশের গণঅভ্যুত্থান' প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। তিনি দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। শফিকুল আলম বলেন, "যে যেখানে আছেন, সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিবাদী সরকার যাতে ফিরে আসতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
তিনি আরও বলেন, "স্বৈরাচারী সরকার যাতে পুনরায় ক্ষমতায় আসতে না পারে, সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, তা গ্রাফিতির মাধ্যমে ছড়িয়ে দিতে হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।