
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার পেট্রোলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত্রীকালীন ডিউটির সময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সমির উদ্দিন স্মৃতি কলেজ মোড় এলাকা থেকে ৮টি ড্রামে রাখা তেল (প্রায় ২০০ লিটার পেট্রোল) উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ জহিরুল ইসলাম (৩৫), পিতা: শরিফ উদ্দিন, সাং: ক্যাম্পের হাট নয়াপাড়া এবং মোঃ জহিরুল ইসলাম (৩০), পিতা: আব্দুল কাদের, সাং: রত্নাই বগুলাবাড়ী। উভয়ের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়।

পরবর্তীতে মঙ্গলবার দুপুর সাড়ে ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান উল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড এবং অপরজনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
তবে অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদেরকে মুক্তি দেওয়া হয়।
পুলিশ জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.