
ত্রয়োদশ জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনয়ন পেয়েছেন নীলফামারীর বিলকিস ইসলাম। এছাড়াও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশি ছিলেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিলকিস ইসলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলার সিনিয়র সহ সভাপতি। তিনি অষ্টম জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।
দলীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে দল বিলকিস ইসলামকে মনোনীত করেছে। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নানা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে নারী অধিকার, শিক্ষা বিস্তার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। তার এই সংগ্রামী জীবনযাত্রা এবং জনসম্পৃক্ততা তাকে জনগণের কাছে একজন গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিলকিস ইসলাম বলেন, আমাকে দল মনোনয়ন দিয়েছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, এলাকার উন্নয়ন করতে। আমি সুযোগ পেয়েছি সংসদ গিয়ে নারী উন্নয়ন, দেশের উন্নয়ন ও এলাকার উন্নয়নের কথা বলতে চাই।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.