লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় র্যাব-১৩ এর এক অভিযানে ২০০ বোতল এস্কাফ জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩, রংপুর সিপিএসসি’র একটি আভিযানিক দল ১৯ এপ্রিল ২০২৬ বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত মোঃ শফিকুল ইসলামের বাড়ির সামনে একটি বেগুন ক্ষেতের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২০০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোঃ শফিকুল ইসলাম (৫৫), পিতা-আব্দুল হামিদ, মাতা-অজুবে বেগম, সাং-দীঘলটারী, ইউপি-দুর্গাপুর, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.