সংরক্ষিত নারী আসনে রংপুর অঞ্চল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন পেয়েছেন রেজেকা সুলতানা ফেন্সি। দলের ঘোষিত ৩৬ সদস্যের চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকাটি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।তিনি জানান, দীর্ঘ যাচাই-বাছাই শেষে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে।ঘোষিত তালিকায় আরও রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা।এর আগে বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয়।শনিবার (১৮ এপ্রিল) সাক্ষাৎকারের শেষ দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.