লালমনিরহাট সদর উপজেলার তেলীপাড়া এলাকার সহজ-সরল যুবক সুমনকে অমানবিক ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় শহরের শেখ শফিউদ্দিন কমার্স কলেজ ও দক্ষিণ খোদ্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে
এলাকাবাসী, বন্ধুমহল ও লায়ন্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নিহতের স্বজনসহ এলাকার কয়েকশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা ‘সুমন হত্যার বিচার চাই’ এবং ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী নুরজাহান বেগম। তিনি তার স্বামীর হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে ফাঁসির দাবি জানান। সুমনের মা আনোয়ারা বেগম এবং ভাবি মুক্তা বেগম বলেন, "সুমন একজন নিরীহ মানুষ ছিলেন, তাকে যারা এভাবে কেড়ে নিয়েছে, আমরা তাদের কঠোর শাস্তি দেখে মরতে চাই।"
সমাবেশে সংহতি প্রকাশ করে
বক্তব্য রাখেন নিহতের এলাকাবাসী আবুল কালাম, এরশাদুল হক আসাদ, বন্ধু মহলের পক্ষেকবি সাংবাদিক হেলাল হোসেন কবির,
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকমোঃ আল-আমিন, দক্ষিণ খোদ্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুজ্জামান আমিনুর শেখ শফি উদ্দিন কমার্স কলেজ এর অধ্যক্ষ এন্তাজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন লায়ন্স স্পোটিং ক্লাবের আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন।
বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে বা পরিকল্পিতভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সমাজ ও আইনের জন্য চরম অবমাননাকর, পুলিশ বাহিনীকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা বলেন, যদি অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.