
দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে অবশেষে গতকাল না ফেরার দেশে পাড়ি জমালেন আমজাদ হোসেন। পরিবারের শোক তখনও কাটেনি, এর মধ্যেই ঘটে আরেক হৃদয়বিদারক ঘটনা।
ছেলের দাফনকার্য সম্পন্ন করতে গিয়ে কবরস্থানে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন বাবা নুর ইসলাম। উপস্থিত স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না তাকে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর ইসলাম।
তাদের বাড়ি ঠাকুরগাঁও পৌরশহরের পূর্ব গোয়ালপাড়ায়। এমন ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। একই পরিবারের দুই সদস্যের এমন পরপর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। এমন ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করছেন স্থানীয় বাসিন্দারা৷
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু বলেন,এ শোক সইবার মত শক্তি পরিবরের নেই। তবুও আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। ছেলের দাফনের সময়ে চাচা সেখানে স্ট্রোক করেন। আজ চলে গেলেন। পরিবর আর স্বজনদের জন্য দোয়া ছাড়া আর কিছু বলার নেই ৷
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.