
নীলফামারীর সৈয়দপুরে একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানে জ্বালানি তেল পাচারের সময়ে গাড়ি দুটি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময়ে তেল পাচারের সাথে জড়িত থাকার দায়ে ৭ জনকে আটক করা হয় ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১ টার দিকে সৈয়দপুর শহরের বাইপাস সড়কের মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সাব্বির হোসেন। এতে সহায়তা করেন সৈয়দপুর থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে একটি চক্র অবৈধভাবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও ক্যাভার্ড ভ্যানে বিশেষ ভাবে তেলের গোল ট্যাংকার বানিয়ে জ্বালানি তেল পাচার করে আসছেন। আজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনে গিয়ে একটি অ্যাম্বুলেন্স ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। এসময়ে গাড়ির ভিতর থেকে
জ্বালানি তেল জব্দ করা হয়। সেখানে তেল পাচারের সাথে জড়িত সাতজনকে আটক করা হয়েছে। পরে তাদের একজনকে দুই লাখ টাকা ও বাকি ছয়জনের প্রত্যেককে দশ টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সাব্বির হোসেন বলেন, অবৈধভাবে জ্বালানি তেল পাচারের দায়ে ৭ জনকে আটক করে জরিমানা করা হয়েছে। তারা পুলিশের কাছে আটক আছে জরিমানা পরিশোধ করলে তাদের আইন আনুক ভাবে মুক্তি দেওয়া হবে। এছাড়া দুটি গাড়ি জ্বালানি তেলসহ জব্দ করা হয়েছে। সেখানে আনুমানিক তিন হাজার লিটার অকটেন আছে,
পার্শ্ববর্তী কোন পাম্পে পরিমাপ করে জনসাধারণের মাঝে দেওয়া হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.