লালমনিরহাট সদর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন, লালমনিরহাট সদর-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। মেলাজুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিলুল হক। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। তারা বিজ্ঞান শিক্ষার প্রসার এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অতিথিরা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকাশ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় বিভিন্ন স্টল ঘুরে দর্শনার্থীরা শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজ সম্পর্কে ধারণা নেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং সৃজনশীল চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.