
নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাতায়াতের জন্য চালু হলো বিআরটিসির বিশেষ বাস সেবা। এখন থেকে কলেজের শিক্ষার্থীরা এই বাসে নির্বিঘ্নে ক্যাম্পাস থেকে জেনারেল হাসপাতালে যাতায়াত করতে পারবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে এই বাস সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন।
নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, আমাদের প্রায় ৩০০ শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে। এতদিন শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়েছে। বিআরটিসির সাথে চুক্তির মাধ্যমে আজ সেই দুর্ভোগের অবসান হলো। এটি আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি।
বিআরটিসি দিনাজপুর ডিপোর ম্যানেজার মোস্তাফিজার রহমান বলেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রেখে এই সেবা পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান এবং ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.