উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবারের শেষ চার দল পেয়ে গেছে। কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে সেমিফাইনালে উঠেছে চার দেশের চারটি যোগ্য ও শক্তিশালী দল—পিএসজি, বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনাল। ইউরোপের সেরা হওয়ার দৌড়ে এখন প্রতিটি ম্যাচই বাড়তি উত্তেজনা ছড়াবে।
বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি দারুণ ফর্মে রয়েছে। কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হারিয়ে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে। আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই ভারসাম্য থাকায় তারা আবারও শিরোপা ঘরে তুলে নেওয়ার জোরালো দাবিদার।
অন্যদিকে বায়ার্ন মিউনিখ কঠিন চ্যালেঞ্জ পার করে এসেছে। রিয়াল মাদ্রিদের মতো সফল দলকে দুই লেগে মোট ৬-৪ গোলে হারিয়ে তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
এবারের আসরে চমক দেখিয়েছে আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনার মতো দারুণ ফর্মে থাকা প্রতিপক্ষকে হারিয়ে তারা শেষ চারে উঠেছে। সুসংগঠিত রক্ষণ ও কার্যকর আক্রমণের মাধ্যমে বড় দলকে হারানোর সক্ষমতা আবারও দেখিয়েছে তারা।
আর্সেনাল হয়ত খুব বেশি গোল আদায় করে দাপট দেখাতে পারেনি, তবে কার্যকর পারফরম্যান্সে তারা নিজেদের লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও এগিয়ে চলেছে। স্পোর্টিংয়ের বিপক্ষে প্রথম লেগের একমাত্র গোলই তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
এক নজরে সেমিফাইনালের ম্যাচ ও সময়সূচি
| দল | তারিখ |
| পিএসজি - বায়ার্ন মিউনিখ (১ম লেগ) | ২৯ এপ্রিল |
| আতলেতিকো মাদ্রিদ - আর্সেনাল (১ম লেগ) | ৩০ এপ্রিল |
| পিএসজি - বায়ার্ন মিউনিখ (২য় লেগ) | ৬ মে |
| আতলেতিকো মাদ্রিদ - আর্সেনাল (২য় লেগ) | ৭ মে |
ফাইনাল ম্যাচটি হবে ৩০ এপ্রিল, স্পেনের মেট্রোপলিটানো স্টেডিয়াম
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.