লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় র্যাব-১৩ এর অভিযানে ২০ বোতল এসকাফ (ESkuf) জব্দসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৪টা ১০ মিনিটে কালিগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধৃত আসামি ইলিয়াছ হোসেনের বসতবাড়ির উত্তর পাশে গোয়ালঘরের সামনে উঠান থেকে একটি সাদা প্লাস্টিক ব্যাগে রাখা ২০ বোতল এসকাফ উদ্ধার করা হয়।
অভিযানে মোঃ ইলিয়াছ হোসেন (৪৮), পিতা- আলহাজ্ব মফিজ উদ্দিন এবং মোঃ আমিনুর রহমান (৪০), উভয়েই উত্তর বত্রিশ হাজারী এলাকার বাসিন্দা, তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.