
কুড়িগ্রামের উলিপুরে একটি ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। শনিবার দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন (চিলমারী-কুড়িগ্রাম) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, অটোযাত্রী রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে একটি যাত্রীবাহ অটোরিকশা উলিপুর বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ব্যাটারি চালিত অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটো রিকশাচালক নুর আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিউলী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.