বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা শুরু করেছে জেলা নির্বাচন কমিশন। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপনির্বাচনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী রেজাউল করিম বাদশা (বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১৭ ভোট। অপরদিকে, অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল (জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৭০ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে এবারের উপনির্বাচনে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে (পোস্টাল ব্যালট ব্যতীত)।
বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.