
নীলফামারীর ডিমলায় এক নবম শ্রেণির শিক্ষার্থীকে ভুট্টা খেতে আটকিয়ে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগীর নানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
সোমবার (৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলি সরকার।
আসামিরা হলেন- উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে কাজল রানা (২১) ও বরকত আলীর ছেলে মুন্না ইসলাম মান্নান (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করছেন। গতকাল রোববার ভুক্তভোগীর মা ও নানি চিকিৎসার জন্য রংপুরে যায়। এসময়ে ভুক্তভোগী বাড়িতে একা ছিলেন। পরে দুপুরের দিকে আসামীরা তাকে ফুসলিয়ে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে ধর্ষণ করেন। পরে সন্ধ্যার দিকে সে চিৎকার করলে স্থানীয়রা তা শুনে ছুটে আসেন। এসময়ে আসামীরা স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগীর নানী বাদি হয়ে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, এঘটনায় ভুক্তভোগীর নানি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন । ভুক্তভোগীর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা আসামীদের গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত রেখেছি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.