
নীলফামারীর ডিমলায় চিকেন পক্স রোগে ১১ দিন বয়সী আফরিন জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।
আফরিন জান্নাত খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে স্বজনেরা শিশুটিকে হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করান। পরে সে গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টার দিকে মৃত্যু বরন করেন।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, গতকাল শিশুটি হাম রোগে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।
নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, শিশুটি হাসপাতালে হাম রোগে উপসর্গ নিয়ে এসেছিলো। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। তবে শিশুটির হাম রোগ নয় এটি চিকেন পক্স রোগে মৃত্যু হয়েছে। নীলফামারীর জেলায় বর্তমানে ভর্তি হওয়া শিশুরা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা নিচ্ছে এবং অনেকেই সুস্থ হয়ে বাড়িও ফিরছে।
তিনি জানান, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.