
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসাধীন শিশুরা হলেন, ডিমলা উপজেলার বালাপাড়া শুকানগঞ্জ এলাকার আয়েশা আক্তারের ছেলে মিজান মিয়া (৫ মাস ), সদর উপজেলার পঞ্চপুর এলাকার লিজু বেগমের ছেলে জিহাদ বাবু (২), দেবিরডাঙ্গা কাঞ্চনপাড়া এলাকার রাইয়ান (১), বাবলি আক্তারের ছেলে আব্দুল জোবায়ের ( ২) ও শিশু মাইশা (৩) এবং শিশু সম্রাট ইসলাম (২)। এদের মধ্যে ডিমলা উপজেলা থেকে ১ জন, ডোমার উপজেলা থেকে ১ জন এবং সদর উপজেলা থেকে বাকি চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে এবং আজকে ৬ জন শিশু হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। তাদের আলাদাভাবে হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি ৬ জন শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শিশু জোবায়েরের মা বাবলি বেগম বলেন, আমার সন্তান জ্বর, পাতলা পায়খানা, ঠান্ডা কাশিতে ভুগছিল। গত সপ্তাহে সকালে হাসপাতালে ভর্তি করাই। গতকাল থেকে সারা শরীরে র্যাশ ও ফুসকুড়ি উঠেছে। ডাক্তাররা বলেছে এটা হামের উপসর্গ।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা দেবাশীষ সরকার বলেন, আজকেসহ মোট ৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের আলাদাভাবে রাখা হয়েছে। আমরা তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। এই রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এই শিশুরা হামে আক্রান্ত কিনা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.