এপ্রিল মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বিকেল ৩টায় কারওয়ান বাজারের বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই সিদ্ধান্ত জানা যাবে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল হিসেবে পরিচিত ‘সৌদি আরামকো’ ঘোষিত এপ্রিল মাসের সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হবে।
প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশে বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করা হয়।
গত ২ মার্চ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। এ ছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.