ইরানের ইস্ফাহান শহরে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র, ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া উদ্ধৃতিতে মার্কিন এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে ইস্ফাহানের এক গুরুত্বপূর্ণ অস্ত্র গুদামে হামলাটি চালানো হয়, এ হামলায় ২০০০ পাউন্ড (প্রায় ৯০৭ কেজি) ওজনের বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়।
ওই কর্মকর্তা বলেন, এ হামলায় বিপুল সংখ্যক বাঙ্কার বাস্টার ব্যবহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিশাল এক বিস্ফোরণ ঘটছে, এমন একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে দেখা গেছে, পরপর ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণ ঘটছে, এরপর বিশাল আগুনের শিখায় রাতের আকাশ আলোকিত হয়ে যায়।
ট্রাম্প ভিডিওর সঙ্গে কোনো তথ্য যোগ করেননি। কিন্তু গণমাধ্যমের খবরগুলোতে দাবি করা হয়েছে, এটি ইস্ফাহানের অস্ত্রগুদামে চালানো মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার ভিডিও।
বিভিন্ন মিডিয়া দাবি করছে, ইস্ফাহানে গোলাবারুদের ডিপোতে মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথ হামলা চালিয়েছে।
ইস্ফাহান শহরটিতে ২৩ লাখ ইরানির বসবাস এবং সেখানে বদর সামরিক বাহিনীর বিমানঘাঁটি রয়েছে। তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইরানের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে; ট্রাম্পের হুমকির একদিন পরেই এই হামলা হলো বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, শীঘ্রই যুদ্ধ শেষ করার কোনো চুক্তি না হলে তিনি ইরানের জ্বালানি সম্পদ এবং পারমাণবিক স্থাপনা ও পানি শোধনাগারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস করে দেবেন। এর একদিন পরই এই হামলার খবর আসল।
বাঙ্কার বাস্টার বোমা কী?
বাঙ্কার বাস্টার হল এক বিশেষ ধরনের বোমা, যা গভীর বাঙ্কার, সুড়ঙ্গপথ কিংবা কংক্রিটের তৈরি ঘাঁটি ধ্বংস করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই বোমাগুলো মাটির গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হয় এবং এর অভ্যন্তরে অবস্থিত সামরিক স্থাপনাগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। তেমনই একটি উন্নত অস্ত্র হলো GBU-72/B, যা ২০২১ সালে মার্কিন বিমানবাহিনী কর্তৃক পরীক্ষিত হয়েছিল।
এটিকে একটি উচ্চ-প্রভাবশালী অস্ত্র হিসেবে গণ্য করা হয়, যার শক্তিশালী ওয়ারহেডটি অত্যন্ত সুদৃঢ় লক্ষ্যবস্তু ধ্বংস করার উদ্দেশ্যে নকশা করা হয়েছে। এই বোমার অনন্য বৈশিষ্ট্য হল এটি ৬ মিটার পুরু কংক্রিট কিংবা ৩০ মিটার গভীর মাটি ভেদ করতে সক্ষম।
এতে একটি দুই-স্তরের বিস্ফোরণ ব্যবস্থা রয়েছে। প্রথম চার্জটি উপরিভাগ ভেদ করে প্রবেশপথ তৈরি করে এবং দ্বিতীয় চার্জটি অভ্যন্তরে বিস্ফোরিত হয়। এর ওজন ২,০০০ থেকে ৪,০০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। এর সুচালো ও ঘূর্ণায়মান অগ্রভাগটি অনেকটা ড্রিলের মতো কাজ করে-যা লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.